‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ০১:১৬ পিএম


‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন’
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা পরীমণি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে নিয়েই সময় কাটছে তার। 

487323811_1249036763249750_832333332954383920_n

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব পরীমণি। প্রায় সময়ই তার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সেই ধারাবাহিকতায় সোমবার (২৬ মে) একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। পোস্টে লিখেছেন, আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।

Capture

তিনি আরও লেখেন, আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানাভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের পরিচিত জনেরাও মনে করেছিল আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।

489902883_1258881152265311_1308016693327012287_n

পরীমণি বলেন, এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সবকিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।

485730314_1244317147055045_2194526492045753253_n

এদিকে পরীমণি নতুন কাজের পাশাপাশি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে। 

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission